Rahe Bhander Sufi Order লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Rahe Bhander Sufi Order লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫

রাহে ভান্ডারে পবিত্র ওরছে হায়াতী মহাসমারোহে উদযাপিত

ওরছে হায়াতীতে তকরির পেশ করছেন ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)

রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুলতানুল আরেফিন, আজাদে মোজাদ্দেদ জমান হযরত ছুফি মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ)’ ৫৪ তম খেলাফত দিবস স্মরণে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে মহান ওরছে হায়াতী গত ২৩ অক্টোবর, কার্তিক শুক্রবার দরবার শরীফ প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয় উক্ত ওরছ শরীফে দূর দূরান্ত- হতে হাজারো ভক্ত মুরিদগণের সমাগম ঘটে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে আয়োজিত প্রধান বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে এটি অন্যতম উল্লেখ্য হযরত ছুফী মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ) কে তাঁর স্বীয় মুর্শিদ কেবলা দুলহায়ে হযরত গাউছুল আজম, ছাহেবুল অজুদুল কোরআন হযরত মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান রাহে ভান্ডারী (কঃ) উক্ত দিবসে খেলাফত প্রদান করেন

প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছে
উক্ত ওরছ শরীফকে কেন্দ্র করে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। তৎমধ্যে কোরআন তিলওয়াত, কোরবানী, গিলাফ পরিধান, মিলাদ মাহফিল, তবাররুক বিতরণ ছেমআ মাহফিল উল্লেখযোগ্য। রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন রাহে ভান্ডার দর্শনের বর্তমান দীক্ষাগুরু, নবী দিবস মহাত্মা সম্মেলনের উদ্যোক্তা হযরত ছুফী মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ) মিলাদ মাহফিলে ভক্ত মুরিদগণের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন। অত্র দরবার ছাড়াও বিভিন্ন দরবার হতে পীর মাশায়েখ ওলামাবৃন্দ উপস্থিত হন। তাঁর মধ্যে রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত ছৈয়দ খাজা মোহাম্মদ নিজামউদ্দিন ছালেকী (মাঃ), খানকায়ে উজিরিয়া হাশেমিয়ার প্রতিষ্ঠাতা হযরতুলহাজ্ব আবুল হাশেম মাইজভান্ডারী (মাঃ), ছুফী মৌলানা রফিক আহমদ (মাঃ), ছুফী মোহাম্মদ আবু তাহের সহ প্রমুখ উপস্থিত ছিলেন

আগত অতিথিরবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা নেয়া হচ্ছে
দুলহায়ে হযরত গাউছুল আজমছাহেবুল অজুদুল কোরআন হযরত মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান রাহে ভান্ডারী (কঃ) খলিফাগণের মধ্যে স্বীয় গুণে অনন্য  মহান ছুফী সাধক অন্যান্য আউলিয়া গণের ন্যায় তাঁর খোশরোজ শরীফ তথা জন্মদিন  পালন করা হতে বিরত রইলেন। তিনি তাঁর খেলাফত দিবসের তারিখকে খোশরোজ শরীফ হিসেবে বেছে নেন। যেদিন তাঁকে তাঁর মুর্শিদ কেবলা পূর্ণাঙ্গ মানুষ রূপে স্বীকৃতি দান করেছেন তার চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে। এবং উক্ত দিবসটি তিনি নিজে ওরছে হায়াতী নামকরণ করে পালন করেছিলেন ৫৪ বছর পূর্বে। জন্মগ্রহণে জন্মলাভকারীর কোন কৃতিত্ব নেই  খেলাফত প্রাপ্তিতে সাধকের রয়েছে সাধনার স্বীকৃতি। তাই  নামকরণ যেন পূর্নাঙ্গ স্বার্থকতা পেয়েছে
ওরছে হায়াতীতে আগত ভক্তদের একাংশ

দরবার শরীফে মিলাদ মাহফিল এশার নামাযের পর ছেমআ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে রাহে ভান্ডার ছুফী শিল্পী পরিষদ এর পরিবেষনায় হাজারো ভক্তবৃন্দ বিমোহিত চিত্তে শ্রবণ জিকির এর মাধ্যমে ইবাদতে মশগুল হয়ে যায়। মাহফিল শেষে আখেরী মোনাজাত এর মধ্য দিয়ে দেশ জাতির উদ্দেশ্যে দোয়া কামনা করা হয়

সম্পাদনায় : সালাহউদ্দীন ত্বীন
ছবি : বোরহান উদ্দিন, তানভীর ইসলাম



বুধবার, ৭ জানুয়ারি, ২০১৫

রাহে ভান্ডারে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত

    ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফে গত ৫ জানুয়ারী ২০১৫, ১৩ রবিউল আউয়াল ১৪৩৬ হিজরী  সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপিত হয়।

   রাহে ভান্ডার আশেকান পরিষদ, রাহে ভান্ডার ওলামা পরিষদ ও রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, নাতে রাছুল পরিবেশন, আলোচনা সভা ও তাবাররুক বিতরণ।
রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর সম্মানিত সভাপতি মৌলানা আবুল কাশেম আল রাহে ভান্ডারীর নেতৃত্বে পরিষদের সকল সদস্যরা ‍বাদে জোহর থেকে কোরআন খতমে অংশগ্রহণ করে।

প্রধান  অতিথি বক্তব্য রাখছেন
     বাদে মাগরিব রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদের সদস্যরা নাতে রাছুল পরিবশেন করেন। ছুফি শিল্পী পরিষদের  মনোমুগ্ধকর পরিবশেনায় উপস্থিত আশেক ভক্তগণ বিমোহিত হন।

     বাদে এশা দিনব্যাপী অনুষ্ঠানের মূলপর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) এর সম্মানিত সভাপতি শাহজাদা ডাঃ ছৈয়দ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ) এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার দর্শনের দীক্ষাগুরু, নবী দিবসের উদ্যেক্তা, মহাত্মা সম্মেলনের আয়োজক হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)।প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাহে ভান্ডার ত্বরীকার অনুসারীদরেকে সরকারে কায়েনাত, আহমদে মোজতবা মোহাম্মদ মোস্তফা (দঃ) এর আদর্শকে নিজেদের জীবনে প্রতিফলিত করার মাধ্যমে সে আদর্শকে বিশ্বময়ী ছড়িয়ে দিতে নির্দেশ দেন।
ঈদে মিলাদুন্নবী (দঃ) শীর্ষক আলোচনা সভায় আগত ভক্ত মুরিদানের একাংশ
     তিনি বলেন, কেউ যদি মনে করে হযরত মোহাম্মদ (দঃ) চল্লিশ বছর বয়সে নবুয়ত অর্জন করেছেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করে। কারণ তিনি তখনকার নবী, যখন আদম ও হাওয়া সৃষ্টি হয়নি। তিনি বলেন, মহান স্রষ্টা আল্লাহ জাল্লা শানুহু হযরত মোহাম্মদ (দঃ) এর রূপে বিমোহিত হয়ে মানবজাতি সৃষ্টি করতে ইচ্ছে প্রকাশ করেন।তাই যারা সরকারে কায়েনাতের শানে বেয়াদবী করছে, তাদেরকে রাছুলে কারীমের আদর্শকে মনে প্রাণে ধারণ করে মোহাম্মদী ইসলামের পথে চলার পরামর্শ দেন।

     আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার আশেকান পরিষদের সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মশিউর রহমান রাহাত, আর্ন্তজাতিক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহজাদা ছৈয়দ মোহাম্মদ ছরোয়ার আলম মিডু, রাহে ভান্ডার ওলামা পরিষদের সভাপতি  মৌলানা আবুল কাশেম আল রাহে ভান্ডারী ও রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) এর সম্মানিত সভাপতি শাহজাদা ছৈয়দ মোহাম্মদ সাইফুল আলম নাইডু।
    
     আলোচনা সভা শেষে মাইজভান্ডারী ত্বরীকা মোতাবেক ছামা মাহফিল অনুষ্ঠিত হয়। ছামা মাহফিল শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। 

সম্পাদনায়

তথ্য বিভাগ
রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)

ছবি

ছৈয়দ মশিউর রহমান রাহাত


রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

রাতআপ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ এর দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ অনুষ্ঠিত

রাহেভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ২০১৩-২০১৪ ইং এর দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ গত ২৪ ডিসেম্বর ২০১৪ ইং বুধবার নগরীর ঐতিহ্যবাহী মুসলিম থিয়েটার হলে অনুষ্ঠিত হয়।

কেরাত, নাত ও গজল পেশ করছেন রাওপ এর সদস্যরা

রাতআপ সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু'র সভাপতিত্বে উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী দিবসের উদ্যেক্তা ও রাতআপ সার্বিক তত্ত্বাবধায়ক হযরত ছুফি মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)

স্বাগত বক্তব্য রাখছেন দ্বি-বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি

দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ এর প্রারম্ভে রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর সম্মানিত সদস্যরা কোরআন তেলওয়াত, নাতে রাসুল (দঃ), শানে গাউছুল মাইজভান্ডারী ও শানে রাহে ভান্ডারী পেশ করেন। সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডুর স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

প্রধান অতিথিকে দ্বি-বার্ষিক প্রতিবেদন তুলে দিচ্ছন সম্মানিত সভাপতি

সংগঠনের সার্বিক তত্ত্বাবধায়ক মহোদয়ের নির্দেশনাক্রমে বক্তারা রাতআপ ২০১৩- ২০১৪ ইং কমিটির সফলতা নিয়ে আলোচনা না করে কর্মকান্ডের উপর সমালোচনা মূলক আলোচনায় অংশগ্রহণ করেন যাতে নবগঠিত কমিটির সদস্যদের পথ চলা সুগম হয় ও তারা দিক নির্দেশনা প্রাপ্ত হয়।

বক্তব্য রাখছেন প্রধান অতিথি মহোদয় 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে তরিকত ও সংগঠনের মধ্যে বিদ্যমান সর্ম্পকের উপর জোর দেন ।তিনি বলেন, প্রতিটি কর্মকে ইবাদতে পরিণত করার দর্শনই হচ্ছে রাহে ভান্ডার দর্শন। এ জন্যই রাহে ভান্ডার দর্শন অন্য সব দর্শন থেকে অনন্য।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফীতত্ত্ব গবেষণা ও মানবকল্যাণ কেন্দ্রের সাধারণ সম্পাদক হাকিম মৌলানা ইকবাল ইউছুপ (মাঃজিঃআঃ), মেমোরী কম্পিউটার ট্রেনিং ইনিস্টিটিউট এর চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম, বাংলাপোস্ট বিডির সম্পাদক জনাব এম এ আলী, বাংলা এক্সপ্রেস২৪ এর যুগ্ম বার্তা সম্পাদক মৌলানা নুরুর মোস্তফা, মাসিক ফটিকছড়ির সম্পাদক মোঃ আলী, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাআপ) এর সম্মানিত সভাপতি শাহজাদা ডাঃ ছৈয়দ আরেফ হোছাইন (মাঃজিঃআঃ), সহ সভাপতি শাহজাদা সুলতানুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃজিঃআঃ), আর্ন্তজাতিক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এস এ মিডু, রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপসভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী, সাধারণ সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী 

আলোচনায় অংশগ্রহণকৃত বক্তারা

রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) ও রাতআপ এর বিভিন্ন শাখা হতে সকল সদস্যদের উপস্থিতি সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তুলে।

সম্মেলনে আগত রাআপ রাওপ রাতআপ পরিবারে সদস্যদের একাংশ

রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ) ও রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর উচ্চ পদস্থ কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত নির্বাচকমন্ডলী শাহজাদা মোহাম্মদ সাইফুল আলম নাইডুকে সভাপতি, মোসলেহ উদ্দিন সুজনকে সাধারণ সম্পাদক, ডাঃ মোহাম্মদ রবিনকে সাংগিনিক সম্পাদক এবং মঈন উদ্দিন টুটুলকে অর্থ সম্পাদক করে রাতআপ ২০১৫-২০১৬ ইং কমিটি গঠন করেন।

অতিথিদের সাথে নবগঠিত কমিটির কর্মকর্তাবৃন্দ

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে নবগঠিত পরিষদকে শুভেচ্ছা ও শুভকামনা জানান। সম্মেলন শেষে মাইজভান্ডারী তরীকার রেওয়াজ অনুযায়ী ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে তাবাররুক বিতরণের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলন'১৪ এর সমাপ্তি ঘটে।



তথ্য সূত্র ও সম্পাদনায়: তথ্য বিভাগ, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ


সংবাদ সংযোগ


দৈনিক পূর্বদেশ

দৈনিক সুপ্রভাত





...