শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৪

খলিফায়ে মাইজভান্ডারী শাহ সুফী শেখ উজির আউলিয়া (কঃ) এর ওরছ শরীফ

 আখেরী মোনাজাত পরিচালনা করছেন হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ)
গত ৪ ফেব্রুয়ারী ২০১৪ইং ২২ মাঘ ১৪২০ বাং বোয়ালখালী থানাধীন মধ্যম কধুরখীলস্থ খানকায়ে গাউছে মাইজভান্ডারী উজিরীয়া হাশেমীয়া’র প্রতিষ্ঠাতা আলহাজ্ব ছৈয়দ এম আবুল হাশেম মাইজভান্ডারীর উদ্যোগে– খলিফায়ে মাইজভান্ডারী শাহ সুফী শেখ উজির আউলিয়া (কঃ) এর ওরছ শরীফ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা ছৈয়দ মারুফ বিন কাদের সাজিদ (মাঃ) – নায়েব মোন্তাজেম, দপ্তরে গাউছুল আজম মাইজভান্ডারী ।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরীকার বর্তমান দীক্ষাগুরু- নবী দিবস ও রাহে ভান্ডার সম্মাননা পদক এর প্রবর্তনকরী এবং মহাত্মা সম্মেলনের প্রতিষ্ঠাতা হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ)।

এতে অন্যান্য সম্মানিত মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা ছৈয়দ সাইফুল ইসলাম (মাঃ)- সাজ্জাদানশীন-নাছির ভান্ডার দরবার শরীফ, হযরতুল আল্লামা ছৈয়দ শায়েস্তা খাঁন আল আজহারী- প্রভাষক-জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, মুফতি আবু ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী- খলিফা- ফরহাদাবাদ দরবার শরীফ, শাহজাদা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃ)- নায়েব সাজ্জাদানশীন- রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফ, মৌলানা নূর হোসেন হেলালী- সিনিয়র শিক্ষক- বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা, শাহ সুফী মোস্তাক আহমদ নূরী- নূরী ভান্ডার দরবার শরীফ, কুতুবদিয়া, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য- মুজাহিদুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি-আমুচিয়া ইউনিয়ন ও সাংবাদিক সমিতির সভাপতি- এম.এ.মান্নান; আলহাজ্ব আব্দুল আজীজ ভান্ডারী; মৌং মো: ইমরান হোসাইন; জনাব শওকত উল্লাহ সহ অনেকে।

এতে প্রধান উদ্যোক্তা এম এ হাশেম মাইজভান্ডারী ও মৌলানা নূর হোসেন বক্তব্যের পাশাপাশি তরীকতের আলোকে আউলিয়াগণের আধ্যাত্মিক- সামাজিক অবদান ও গুরুত্ব তুলে ধরে এরুপ পবিত্র ওরছ মাহফিল আয়োজনের প্রয়োজনীয়তার উপর বিশেষ বক্তব্য রাখেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন শাহজাদা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃ)।

মাহফিল-এ মাইজভান্ডারী ত্বরীকা এবং এর দর্শন বিবেচনায় খলিফায়ে মাইজভান্ডারী শাহ সুফী শেখ উজির আউলিয়া (কঃ) এর জীবন চরিত ও সুফী দর্শন নিয়ে আলোচনা করা হয়।

মাইজভান্ডারী ত্বরীকার রীতি মোতাবেক উক্ত মাহফিল-এ স্বনাম ধন্য সূফী শিল্পীগণ কর্তৃক আধ্যাত্নিক সূফী সঙ্গীত-ছেমা পরিবেশিত হয়।

পরিশেষে,মহান রাব্বুল আলামীনের দরবারে সমস্ত বিশ্ব-জগতের জন্য দোয়া কামনা করে আখেরী মোনাজাত করেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফ এর সাজ্জাদানশীন- মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ)।


তথ্যসূত্র ও ছবি - সোহাদ বিন লিয়াকত

.....

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪

রাহে ভান্ডার রাজানগর দরবারে ফাতেহা শরীফ উদযাপিত


20শে জানুয়ারী 2014ইঃ রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফে মাসিক ফাতেহা শরীফ অুষ্ঠিত হয়। বাংলা মাসের সপ্তম তারিখটি উদযাপন করতে রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফের সাথে সমন্বিত ভাবে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফ এ ফাতেহার আয়োজন করে। রাহে ভান্ডার তরীকর প্রতিষ্ঠাতা দুলহায়ে হযরত; ছাহেবুল অজুদুল কোরআন; হযরত মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান রাহে ভান্ডারী (কঃ) 45 বছর পূর্বে এ দিনে পৌষ 7, 1373 বঙ্গাব্দে পহেলা শাওয়াল সকাল সাত ঘাটিকায় ওফাত বরণ করেন।

তরীকার আশেক- ভক্তগণের প্রাণান্ত চাহিদার কথা বিবেচনা করে রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফের কর্তৃপক্ষের সাথে সমন্বিত ভাবে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের কর্তৃপক্ষ প্রতি বাংলা মাসের 7 তারিখে অত্র রাহে ভান্ডার রাজানগর দরবারে এ ফাতেহা আয়োজনের সিদ্ধান্ত নেন।


এ উপলক্ষে আয়োজিত উদ্ভোধনী ছুফি সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুলহায়ে হযরতের বড় পৌত্র- রাহে ভান্ডার রাজানগর দরবার শরীফের প্রধান মোন্তাজেম এবং নিয়মিত ম্যাগাজিন রাহে ভান্ডার মুখপত্র “নকশার সন্ধানে” এর প্রধান উপদেষ্টা খাজা ছৈয়দ মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর বাহাদুর শাহ (মাঃজিঃআঃ)।. সেজ পৌত্র ও রাজানগর দরবার শরীফের মোন্তাজেম এবং ওয়াকফ ষ্ট্যাইটের অন্যতম মোতাওয়াল্লী খাজা ছৈয়দ নিজাম উদ্দিন ছালেকীর (মাঃজিঃআঃ) সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান বক্তা হিসাবে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ) এবং বিশেষ অতিথি হিসাবে মধুপুর দরবারের মোন্তাজেম মৌলানা মকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

এতে অন্যান্যের মধ্যে রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাআপ)’র সভাপতি শাহজাদা ডাঃ ছৈয়দ আরেফ হোসাইন, রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত এবং রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)’র কেন্দ্রীয় সভাপতি এস এ নাইডু উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি খাজা ছৈয়দ মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর বাহাদুর শাহ (মাঃজিঃআঃ) নতুন প্রজন্মের ছুফি অনুসারীগণকে ছুফি মতাদর্শ বাস্তবরুপে বুকে ধারণ করে জীবনের চলার পথে এগিয়ে যাবার তাগিদ দেন। প্রতি মাসে অনুষ্ঠিতব্য এ 7 তারিখের ফাতেহায় রাহে ভান্ডার তরীকার সকল অনুসারীগণকে নিয়োমিত আংশগ্রহণের আহ্বান জানান খাজা ছৈয়দ নিজাম উদ্দিন ছালেকী (মাঃজিঃআঃ)


প্রধান বক্তা হিসাবে বৈশ্বিক সামাজে নবী বিদ্বেসীগণের অপপ্রচারের প্রতিবাদ এবং ধর্মীয় স্বচেতনতা জাগ্রত করার মানষে সূচিত “নবী দিবস” (সঃ) এর প্রবক্তা, বিশ্বময় ছুফি সমাজে সার্বজনীন ঐক্য সৃষ্টির তাগিদে “মহাত্মা সম্মেলন” এর সফল আয়োজক এবং সমকালীন ছুফি সাধক- গবেষক ও শিল্পীগণের অবদানকে স্মরনীয় করে রাখতে “রাহে ভান্ডার সম্মাননা পদক” এর প্রবর্তনকারী হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ) তার বক্তব্যে বলেন, “রাহে ভান্ডার তরীকা যদিও মাইজভান্ডারী তরীকা হতে বিকশিত হয়েছে কিন্তু এর স্বাবলীল কিছু স্বকীয় বৈশিষ্ট্যও বিদ্যমান। যেমনি ভাবে কাদেরীয়া তরীকা হতে উদ্ভূত অন্য সকল তরীকার মাঝে সোহরাওয়ার্দীয়া তরীকা স্বমহিমায় অম্লান”।. তিনি আরও বলেন, “ছাহেবুল অজুদুল কোরআন হযরত মৌলানা ছৈয়দ ছালেকুর রহমান শাহ কাদ্দাছা ছিরহুল আজিজ (1848-1968) শত বর্ষেরও পূর্বে এর নাম রাখেন রাহে ভান্ডার তরীকা”।. উক্ত মহতি সমাবেশে তিনি শামছুল আউলিয়া হযরত হাফেজ মৌলানা মোহাম্মদ হাসেম শাহ (1891-1989) এবং আজাদে মোজাদ্দেদে জমান হযরত মৌলানা মোহাম্মদ আব্দুল মালেক শাহ (1916-1980) সহ সকল খলিফয়ে রাহে ভান্ডরীর অবদানের কথা স্মরণ করেন।


আলোচনার পরিশেষে দরুদ ও কিয়ামের মাধ্যমে মিলাদ মাহফিল পরিচালিত হয়। এরপর তরীকার ঐতিহ্যবাহি রীতি মোতাবেক রাহে ভান্ডার ছুফি শিল্পী পরিষদের সদস্যগণের অংশগ্রহনে অনুষ্ঠিত ছেমআ মাহফিলে উপস্থিত সকলে হালকা্-এ জিকির ও অজদ্ সহকারে মহান স্রষ্টার স্মরণে আত্মনিমগ্ন হন। ফলে এক মোহনীয় ভাবগম্ভীর অবহ সৃষ্টি হয়। ছেমআ শেষে তরীকার অনুসারীগণ প্রত্যেকে পরস্পর স্নেহ ও শ্রদ্ধাভরে ভাব বিনিময় করেন। অবশেষে তরীকার সকল অনুগামীগণের সার্বিক কল্যাণ এবং বিশ্ব সমাজের চলমান সকল প্রকার বৈরীতা হতে মুক্তি কামনা করে হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)’র পারিচালনায় আখেরী মুনাজাতের মধ্যদিয়ে এ অনষ্ঠানের কার্যক্রমের পরিসমাপ্তি ঘটে।

রাহে ভান্ডার তথ্য ও প্রচার দপ্তর হতে সম্পাদনায়: এস এ মিডু
তথ্য সংযোগ: ছৈয়দ রাহাত ও সায়ের সাহেদ এবং ছবি: ছৈয়দ রাহাত, তুশার হাসান ও শোহাদ লিয়াকত।


.....

পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতাই হোক এগিয়ে চলার মূল প্রেরণা


গত ২১ জানুয়ারী, ২০১৪ ইং, ০৮ মাঘ ১৪২০ বঙ্গাব্দ, রোজ মঙ্গলবার, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)- হাটহাজারী শাখা কর্তৃক, নজুমিয়াহাটস্থ বড়বাড়িতে রাহে ভান্ডার তরীকার রীতি ও ঐতিহ্য মোতাবেক মাসিক ফাতেহা শরীফ আয়োজন করা হয়। উক্ত শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন দৌলত এর বাড়িতে অনুষ্ঠিত হয় এ মাসিক ফাতেহা।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা আজাদে মোজাদ্দেদে জমান হযরত মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ (কঃ) রাহে ভান্ডারী(1916-1980) এর মেঝ জামাতা রাহে ভান্ডার আশেকান পরিষদ (রাওপ) এর কার্যনির্বাহী সদস্য ও রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ)- হাটহাজারী শাখার সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দিন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন– উক্ত শাখার সভাপতি মো: ফরিদুল ইসলাম আজম, র্কাযনির্বাহী সদস্য – মো: নুরুল আমিন মুন্না, মো: নাছির উদ্দিন চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান, সহ-সভাপতি আনোয়ার হোসেন দৌলত, সহ-সভাপতি মো: সরোয়ার ইকবাল, অর্থ-সম্পাদক মো: রাশেদ, দপ্তর সম্পাদক মো: রাশেদ চৌধুরী সহ দপ্তর সম্পাদক মো: সেলিম, সাগর আলী বাদশা ও রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের অন্যান্য মুরীদ ও ভক্তবৃন্দ।


প্রধান অতিথি তার বক্তব্যে পারস্পারিক সহযোগিতা ও সহমর্মিতা বিষয়ে দৃষ্টিপাত করেন। এছাড়াও ফাতেহাতে মহিমান্বিত ১০ই মাঘ, ২৩শে জানুয়ারী- খাতেমুল বেলায়েত,  বিশ্ব জগতের ত্রাণকর্তা, হযরত গাউছুল আযম ছৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী কাদ্দাসা সিররাহুল বারী (প্রকাশ হযরত কেবলা) এর পবিত্র ওরশ শরীফে অংশগ্রহণ পূর্বক প্রস্তুতি ও যাতায়াত বিষয়ে আলোচনা হয়েছিল।

রাতআপ আয়োজিত উক্ত ফাতেহা উপলক্ষে আজাদে মোজাদ্দেদে জমান হযরত মৌলানা ছৈয়দ মোহাম্মদ আব্দুল মালেক শাহ রাহে ভান্ডারী (কঃ) এর প্রতিষ্ঠিত খানকাহ্ শরীফ – খানকাহ্ এ রাহে মালেক ভান্ডার, বড়বাড়ি, বাথুয়ায় মিলাদ ও কিয়াম সহকারে মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে বিশ্ব-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া কামনা করে মুনাজাতের মধ্যদিয়ে এর কার্যক্রম পরিসমাপ্ত হয়।


সম্পাদনা ও ছবি : সোহাদ লিয়াকত

সূত্র: ফেইসবুক গ্রুপ- রাহে ভান্ডার স্কুল অব থিওলজি


...

রবিবার, ১৯ জানুয়ারি, ২০১৪

নয়াহাটে মাহফিল: আল্লাহকে চেনা ও বুঝায় স্বচেষ্ট হউন

গত ১৮ই জানুয়ারী, ৫ই মাঘ, ১৬ই রবিউল আওয়াল, রোজ শনিবার রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ বন্দর শাখার উদ্যেগে, বন্দর টিলার নয়াহাটস্থ উক্ত শাখার সহ-অর্থ সম্পাদক মোহম্মদ সোহেল এর বাস ভবনে রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ বন্দর শাখার উদ্যোগে নির্ধারিত মাসিক ফাতেহা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী দিবস ও মহাত্মা সম্মেলনের উদ্যেক্তা হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)।

তকরীর করছেন নবী দিবসের প্রবর্তক ও মহাত্মা সম্মেলনের আয়োজক
হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ)

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভান্ডার কেন্দ্রীয় জামে মসজিদের প্রাক্তন পেশ ইমাম ও রাহে ভান্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মা্ওলানা আবুল কাশেম, ইসপাহানী রোড জামে মসজিদের খতিব ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তানভীরুল ইসলাম, রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ এর কেন্ত্রীয় সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু, রাতআপের সহ-সভাপতি নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মোসলেহ উদ্দিন সুজন, প্রচার সম্পাদক শাহেদ, চান্দগাও শাখার সভাপতি জেবল হোসেন, কর্ণফূলী শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ রাহে ভান্ডার দরবারের শতাধিক মুরীদান ও ভক্তবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃজিঃআঃ) বলেন, ইসলাম শান্তির ধর্ম।ইসলাম কোন ধরনের বোমাবাজি, নৈরাজ্য, সন্ত্রাসী কার্যকলাপ সমর্থন করেনা্। তাই তিনি সকলকে এই সকল অপকর্ম থেকে বিরত থেকে আল্লাহকে চেনার, বুঝার, জানার জন্য স্বচেষ্ট হতে সকলের প্রতি আহবান জানান।

সম্পাদনায়: সাহেদুল হাসান, রাহে ভান্ডার তথ্য দপ্তর।

...

বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪

সুলতানুল আউলিয়া (কঃ) এর ওরছ উপলক্ষ্যে আশেকানে আউলিয়া মহা সম্মেলন

গত ১ জানুয়ারী ২০১৪ইং ১৮ পৌস ১৪২০ বাং দক্ষিন চটগ্রামের অন্যতম প্রসিদ্ধ দরবার সুলতান ভান্ডার দরবার শরীফে হযরত শাহ সুলতানুল আউলিয়া (কঃ) এর বার্ষিক ওরছ শরীফ উপলেক্ষে বিগত কয়েক বছরের ন্যায় এবারও আশেকানে আউলিয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডারস্থ গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন ছৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভান্ডারী (মা:)।. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছৈয়দ নজরুল হুদা- সাজ্জাদানশীন, গাউছিয়া রহমান মঞ্জিল, মাইজভান্ডার দরবার শরীফ। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার তরীকার বর্তমান দীক্ষাগুরু- নবী দিবস ও মহাত্মা সম্মেলনের প্রতিষ্ঠাতা  মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মাঃ)।
এতে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন দলিলুর রহমান রাজাপুরী (মাঃ), খিতাপচর রহমানীয়া দরবারের সাজ্জাদানশীন নজরুল ইসলাম (মাঃ), আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছুল আজম মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) ওলামা পরিষদ এর সভাপতি মৌং বদরুদ্দোজা (মাঃ), রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) এর সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু (মাঃ), রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর সাধারন সম্পাদক মৌং তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী (মাঃ) সহ প্রমুখ। উক্ত সম্মেলনের সভাপতিত্ব করেন সুলতান ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন মৌলানা ডাঃ এয়াকুব আলী (মাঃ)।

সম্মেলনে গাউছুল আজম মৌলানা ছৈয়দ আহমদউল্লাহ মাইজভান্ডারী (কঃ) এবং গাউছুল আজম মৌলান ছৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী (কঃ) এর জীবন চরিত ও সুফী দর্শন নিয়ে আলোচনা করা হয়। বক্তাগণ বলেন, জীবনাদর্শের বিচারে ছুফিগণ হলেন সাম্য- মৈত্রী ও সকল ধর্মের সহাবস্থানের ভিত্তিতে সৌভ্রাতৃত্ব মূলক সমাজ প্রতিষ্ঠায় চিরস্মরণীয়। উক্ত সভার সভাপতি ডা: এয়াকুব আলী কর্তৃক রচিত জীবনী গ্রন্থ ‘চট্টগ্রামের বার আউলিয়া’ উদ্বোধন করা হয়।

সভা শেষে আখেরী মোনোজাতের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং দেশের সার্বিক পরিস্থিতির উন্নতির জন্য দোয়া কামনা করা হয়।