বুধবার, ৭ মে, ২০১৪

১৭তম নক্সার সন্ধানের লেখক ও বিষয় নির্বাচন


  রাহে ভান্ডার ওলামা পরিষদ (রাওপ) এর উদ্যোগে গত ২১ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ, ৪ এপ্রিল ২০১৪ ইংরেজী শুক্রবার রাওপের নগর কার্যালয় মোহরাস্থ মালেক মঞ্জিলে রাহে ভান্ডারের  ‍মুখপত্র নক্সার সন্ধানে ১৭তম সংখ্যার লেখক ও বিষয় নির্বাচন শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৭তম নক্সার সন্ধানের জন্য লেখক ও বিষয় নির্বাচন করছেন হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ(মা:জি:আ:)।

  রাহে ভান্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মৈালানা মোহাম্মদ আবুল কাশেম রাহে ভান্ডারীর সভাপতিত্বে উক্ত সভার প্রধান অতিথি ছিলেন রাহে ভান্ডারের মুখপত্র “নক্সার সন্ধানে” এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক হযরত মৌলানা ছুফী ছৈয়দ জাফর ছাদেক শাহ(মা:জি:আ:) এবং বিশেষ অতিথি ছিলেন রাহে ভান্ডার আশেকান পরিষদের সম্মনিত সহ-সভাপতি আলহাজ্ব শাহজাদা সুলতানুল আলম খোকন ও সম্মানিত সাংগঠনিক সম্পাদক ছৈয়দ মশিউর রহমান রাহাত। এবং সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন রাওপের সাধারন সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী।

  সভার প্রধান অতিথি নক্সার সন্ধানে ১৭তম সংখ্যার জন্য লেখক ও তাদের জন্য ব্যাক্তি বিশেষে বিষয় নির্ধারন করে দেন।

  উক্ত সভায় রাহে ভান্ডার ওলামা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা মো: আব্দুস সাত্তার, মৌলানা মো: ছরোয়ার উদ্দিন, হাফেজ মৌলানা মো: বোরহান উদ্দিন, মৌলানা মো: মাহমুদুল হক, শায়ের মৌলানা মো: শাহেদ, ও রাতআপ রাঙ্গুনীয়া শাখার সহ-সভাপতি মো: সাদ্দাম হোসেন।
তথ্য-মৌলানা তানভীরুল ইসলাম, সম্পাদনায়-মাহমুদুল হাসান তুষার, ছবি-সাকিব মন্টু

রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

রাহে ভান্ডারের মাসিক ফাতেহা শরীফ

গত ২৩ এপ্রিল ২০১৪ ইং ১০ বৈশাখ ১৪২১বাংলা বুধবার রাহে ভান্ডার তরুণ অাশেকান পরিষদ মহানগর শাখা কর্তৃক নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে মাসিক ফাতেহার আয়োজন করা হয়। গাউছুল আজম মাইজভান্ডারী (ক:)’র ওফাত দিবস স্মরণে প্রতি বাংলা মাসের ১০ তারিখের ন্যায় এ মাসেও মুসলিম ইনস্টিটিউটে (স্টুডিও থিয়েটার) এ ফাতেহা অনুষ্ঠিত হয়।


ফাতেহায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার দর্শনের বর্তমান দীক্ষাগুরু মহাত্মা সম্মেলনের আয়োজক, নবী দিবস ও রাহে ভান্ডার এ্যানোবল এওয়ার্ডের প্রবর্তক হযরত আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ্ (মা:জি:অা:)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছুফী তত্ত্ব গবেষনা ও মানবকল্যান কেন্দ্রের সাধারন সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মৌলানা মুহাম্মদ ইকবাল ইউছুফ (মা:জি:আ:)।

মাহফিলে প্রধান অতিথি গাউছুল আজম মাইজভান্ডারী (ক:)’র জীবন ও দীক্ষা বিষয়ে এবং তরীকায়ে রাহে ভান্ডারীর অনুসারীদের শিক্ষামূলক তকরির পেশ করেন। তিনি আসন্ন ২২ জৈষ্ঠ্য রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা আজাদে মোজাদ্দেদ এ জমান হযরত মৌলানা ছৈয়দ মোহা্ম্মদ আব্দুল মালেক শাহ্ (ক:)’র পবিত্র ওরছ শরীফ উপলক্ষে বিভিন্ন প্রকাশনা কাজের অগ্রগতি পর্যালোচনা করেন।


উক্ত ফাতেহায় দরুদ কিয়াম এবং রাহে ভান্ডার ছুফী শিল্পী পরিষদ ও বিশিষ্ট ছুফী শিল্পীর পরিবেশনায় ছেম্আ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে আখেরী মোনজাত পরিচালনা করেন রাহে ভান্ডার ওলামা পরিষদের সভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী। সবশেষে আগতদের নিকট তবারুক বিতরন করা হয়।
সুত্র ও ছবি : গোলাম রহমান বাবু

রবিবার, ৩০ মার্চ, ২০১৪

রাতআপ বন্দর শাখার বিশেষ সভা অনুষ্টিত

গত ২৯ মার্চ ২০১৪ইং শনিবার রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (বন্দর শাখা)র উদ্দোগে বন্দরটিলাস্থ ওয়েক আপ অফিসে এক বিশেষ সভা অনুষ্টিত হয়। রাতআপ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইব্রাহিম বিপু'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন রাহে ভান্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ আবুল কাশেম রাহে ভান্ডারী।
সভায় রাতআপ, বন্দর শাখার উদ্দোগে এক মাহফিল আয়োজন করার সিন্ধান্ত গ্রহন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছাড়াও আরোও উপস্তিত ছিলেন উক্ত শাখার সহ-সাধারন সম্পাদক ইকবাল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সেলিম, মফিজ,  সাইফুল, বক্কর,  আজমান, বো্রহান, রানা, হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
ছবি ও সম্পাদনায়:
 মোহাম্মদ তানভীর ইসলাম, 
                                                      সাংগঠনিক সম্পাদক, রাতআপ বন্দর শাখা।
 

মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৪

মহাত্মা সম্মেলন উপলক্ষ্যে রাতআপ বন্দর শাখার ফাতেহায় আলোচনা

গত ০৫ ফাল্গুন ১৪২০ বাংলা, ১৬ রবিউস্ সানি ১৪৩৫ হিজরী, ১৭ ফেব্রুয়ারী ২০১৪ ইংরেজী, রোজ সোমবার বা’দে মাগরিব হালিশহর মালুম বাড়ীতে রাতআপ বন্দর শাখার “মাসিক ফাতেহা” অনুষ্ঠিত হয়।

উক্ত ফাতেহায় সভাপতিত্ব করেন অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মৌলানা ছৈয়দ জাফর ছাদেক শাহ আল-রাহে ভান্ডারী (মাঃজিঃআঃ)।
 এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহে ভান্ডার আশেকান পরিষদ এর সভাপতি শাহজাদা ডা: ছৈয়দ আরেফ হোছাইন (মা:), রাতআপ কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি ও রাহে ভান্ডার কধুরখীল দরবার শরীফের নায়েব সাজ্জাদানশীন মৌলানা ছৈয়দ মশিউর রহমান রাহাত (মাঃ) এবং রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ এর সভাপতি শাহজাদা সাইফুল আলম নাইডু (মাঃ)।

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাহে ভান্ডার ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী, রাহে ভান্ডার ওলামা পরিষদের সাধারন সম্পাদক মৌলানা তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী, রাতআপ (মহানগর শাখা)’র সাধারণ সম্পাদক জনাব মো: জেবল হোসেন, রাতআপ (মহানগর শাখা)’র উপদেষ্টা জনাব মো: মহিউদ্দিন ও অন্যান্য শাখার সদস্যবৃন্দ।

ফাতেহাতে আসন্ন “মহাত্না সম্মেলন-২০১৪”  উপলক্ষে বন্দর শাখার পক্ষ থেকে এলাকার বিভিন্ন স্থানে প্রচারণার ব্যানার এবং চট্রগ্রাম মহানগরে দুই দিন ধরে মাইকিং করার সিন্ধান্ত গ্রহন করা হয়।

পরিশেষে দরুদ, কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে ফাতেহার কার্যক্রম শেষ করা হয়।



সম্পাদনায়: তানভির ইসলাম

...

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৪

"মহাত্মা সম্মেলন-২০১৪" উপলক্ষে রাহে ভান্ডার ওলামা পরিষদের প্রস্তুতি সভা সম্পন্ন

  ১৪ ফ্রেব্রুয়ারী ২০১৩ ইংরেজী, শুক্রবার ২ ফাল্গুন ১৪২০ বাংলা, বিকাল ৩টায় রাহে ভান্ডার ওলামা পরিষদের নগর কার্যালয় মোহরাস্থ মালেক মঞ্জিলে ওলামা পরিষদের উদ্যেগে এক বিশেষ সভার আহবান করা হয়।

 সভাটি রাহে ভান্ডার ওলামা পরিষদের  সম্মানিত সভাপতি মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী  সভাপতিত্বে এবং ওলামা পরিষদের সম্মানিত সাধরণ সম্পাদক ও গোমদন্ডী ইসলামীয়া সিনিয়র মাদরাসার সিনিয়র আরবী শিক্ষক মৌলানা মুহাম্মদ তানভীরুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত হয়।
 আসন্ন মহাত্মা সম্মেলন উপলক্ষ্যে “মানবাত্মার আত্মিক উন্নতি সাধনে মহাত্মাগণের আত্মার আত্ম সংলাপের ভূমিকা” শীর্ষক প্রস্তুতিমূলক আলোচনা করা হয় এবং পরিষদের পক্ষ হতে প্রতিবারের ন্যায় একটি আর্থিক বাজেটও তৈরী করা হয়। তাছাড়া আসন্ন সম্মেলনে ওলামা পরিষদের কর্মকান্ড নিয়েও বিবিধ আলোচানা করা হয়।
 
উক্ত সভায় উপস্থিত ছিলেন ওলামা পরিষদের বিভিন্ন সদস্যদের মধ্যে মৌলানা ইউনুচ সুলতান রাহে ভান্ডারী, মৌলানা মুহাম্মদ লোকমান হোসাইন রাহে ভান্ডারী, মৌলানা মাহমুদুল হক্ব  রাহে ভান্ডারী, মৌলানা গোলাম মুস্তফা রাহে ভান্ডারী প্রমুখ।



সম্পাদনায়: মৌলানা আবুল কাশেম রাহে ভান্ডারী
তখ্য: মৌলানা মুহাম্মদ তানভীরুল ইসলাম রাহে ভান্ডারী
 ছবি: মোহাম্মদ রবউল ইসলাম